Breaking News
Home / TRENDING / অতীন বন্দ্যোপাধ্যায় চলে গেলেন ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’

অতীন বন্দ্যোপাধ্যায় চলে গেলেন ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’

নিজস্ব সংবাদদাতা:

আরও এক কিংবদন্তি বঙ্গ সাহিত্যিকের প্রয়াণ ঘটল ইংরেজি নতুন বছরের শুরুতেই। প্রয়াত হলেন ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ স্রষ্টা অতীন বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে শনিবার দুপুরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৫ বছর।

অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৩৪ সালে, ঢাকা জেলার রাইনাদি গ্রামে। যৌথ পরিবারে কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। দেশভাগের পর হয়েছেন ছিন্নমূল। কলকাতায় যাযাবরের মতোন কাটিয়েছেন পুরোটা যৌবন। যখন যে কাজ পেয়েছেন করেছেন। কখনও নাবিক, কখনো ট্রাক-ক্লিনার, স্কুল শিক্ষক, কখনও কারখানার ম্যানেজার, সব শেষে সাংবাদিকতা। দেশভাগ নিয়ে অতীনের সেরা লেখার একটি ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’, যার মধ্যে তাঁর পুরো স্বত্তা ডুবে দিয়েছিল বলা যায়। একই সিরিজের আরও কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস— ‘মানুষের ঘরবাড়ি’, ‘অলৌকিক জলযান’ এবং ‘ইশ্বরের বাগান’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *