Breaking News
Home / TRENDING / কারোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি হলেন দু’জন

কারোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি হলেন দু’জন

নিজস্ব প্রতিনিধি।

কলকাতাতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তিকে তড়িঘড়ি বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হল। এই দুইজন ব্যাঙ্কক থেকে কলকাতা আসছিলেন জ্বর সর্দিকাশি সহ আরও কিছু উপসর্গ নিয়ে। অন্যদিকে দিল্লিতেও ব্যঙ্কক থেকে দিল্লি আসা একটি বিমানে এক যাত্রীর করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়।তবে স্বস্তির কথা ওই বিমানের ওই সারিতে আর কোনও যাত্রী ছিলেন না।বৃহস্পতিবারই জাপানের উপকূলে আটকে থাকা এক জাহাজে দুই ভারতীয় যাত্রীর করোনা ভাইরাস(Karona Virus) ধরা পড়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে কেন্দ্রীয় সরকার দেশের ২১ টি এয়ারপোর্টে স্ক্রিনিং-এর নির্দেশ দিয়েছে। খবর অনুযায়ী এখনও পর্যন্ত ১৭০০ বিমানের মোট ১ লাখ ৮০ হাজার যাত্রীর স্ক্রিনিং করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী ড.হর্ষবর্ধন জানিয়েছেন করোনা ভাইরাসের সঙ্গে যুঝতে প্রয়োজনীয় ওষুধ এবং উপকরণ মজুত করে রেখেছে সরকার। সংক্রমণের মোকাবিলায় পঞ্চায়েত থেকে শুরু করে বিমান, স্থল নৌবাহিনি সমস্ত হাসপাতাল থেকে শহরের ছেট ছোট ক্লিনিক সব ক্ষেত্রে বিভিন্ন স্তর থেকে সমন্বয় রাখা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *