চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার জোন ঘোষণা নিয়ে সম্মুখ সমরে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের সংশোধিত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে অনুযায়ী রাজ্যে অরেঞ্জ জোনের জেলা ৫টি এবং গ্রিন জোনের জেলার সংখ্যা ৮টি।বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান প্রতিটি রাজ্যকে চিঠি পাঠিয়েছেন। সঙ্গে বিভিন্ন রাজ্যের সংশোধিত রেড, অরেঞ্জ এবং গ্রিন জোনের তালিকাও পাঠিয়েছেন তিনি। কেন্দ্রের ওই তালিকা অনুযায়ী, গোটা দেশে ১৩০টি জেলা রেড জোনে রয়েছে। আর ২৮৪টি জেলা রয়েছে অরেঞ্জ জোনে এবং ৩১৯টি গ্রিন জোনে।
বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে গ্রিন জোনে থাকা দুই জেলা আলিপুরদুয়ার এবং বীরভূমে নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের সন্ধান মিলেছে। ফলে পশ্চিমবঙ্গে গ্রিন জোনের সংখ্যা ৮ থেকে কমে ৬ হয়েছে। এছাড়াও অরেঞ্জ জোন বেড়ে ৫ থেকে ৭ হয়েছে। কেন্দ্রের আগের তালিকায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর ছিল রেড জোন। তার সঙ্গে এবার যুক্ত হয়েছে মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। কেন্দ্রের তালিকা অনুযায়ী গ্রিন জোনে রয়েছে ৮টি জেলা। সেগুলি হল, আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। হুগলি, দুই বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ রয়েছে অরেঞ্জ জোনে।
রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমার এই সংক্রান্ত বিষয়ে পাল্টা চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে। সেই চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে ক্যাবিনেট সচিবের ভিডিয়ো কনফারেন্সে যে বৈঠক হয়েছে, সেখানে যে প্রেজেন্টেশন দেখানো হয়েছে, তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে ১০টি জেলা রেড জোনের (Red Zone) আওতাভুক্ত। এই তথ্য ত্রুটিপূর্ণ। কেন্দ্রের নির্দেশিকা মেনেই রাজ্যে জোন ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী রাজ্যে ৪টি রেড জোন, ১০টি নয়। তাঁর চিঠির সঙ্গে একটি তালিকাও পাঠিয়েছেন বিবেক কুমার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news