চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেশের উত্তর-পূর্ব এলাকার বাসিন্দাদের ওপর নানাভাবে শুরু হয়েছিল প্রত্যক্ষ অথবা পরোক্ষ মানসিক নির্যাতন। এই বার সেই ঘটনা আরও গুরুতর আকার ধারণ করল।অভিযোগ দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রীকে জোর করে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে জাতিগত বিভেদের জিগির তুলে। নিপীড়িতরা জানিয়েছেন হোস্টেলে দীর্ঘদিন ধরেই তাঁদের ওপর মানসিক অত্যাচার চলছিল।
তাঁদের ডাকা হচ্ছিল করোনা বলে। বারবার প্রতিবাদেও কাজ হয়নি। কিন্তু এরপর বিষয়টি উচ্চআধিকারিকদের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবেন মেয়েগুলি। তারপরই তাঁদের হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি তাঁরা মহিলা কমিশনকে জানিয়েছেন। মহিলা কমিশন কথা বলেছে হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে। বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রীও। সুবিচারের আশায় এখন নিগৃহীতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news