Breaking News
Home / TRENDING / সর্বশিক্ষা অভিযান বন্ধ করছে কেন্দ্র, আসছে নতুন প্রকল্প

সর্বশিক্ষা অভিযান বন্ধ করছে কেন্দ্র, আসছে নতুন প্রকল্প

নীল বণিক:

দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে মোদি সরকার। দেশের প্রত্যেক প্রান্তে আধুনিক শিক্ষা পরিকাঠামো গড়ে তুলতে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। সর্বশিক্ষা অভিযানের পরিবর্তে সমগ্র শিক্ষা অভিযান চালু করতে চায় কেন্দ্র। মঙ্গলবার শহরের একটি বনিক সভার অনুষ্ঠানে এই কথা জানান কেন্দ্রীয় স্কুলশিক্ষা সচিব অনিল স্বরুপ। তিনি জানান, এ বিষয়ে দিল্লিতে আগামি ১৩ ই জুন রাজ্য গুলিকে নিয়ে বৈঠক করবে কেন্দ্র। সেই বৈঠকে সমগ্র শিক্ষা অভিযানের রূপরেখা ঠিক হবে বলে জানান। শিক্ষার পরিকাঠামোয় নিয়মিত আধুনীকিকরণ না হলে ছাত্র ছাত্রীরা পিছিয়ে পড়বে। সর্বশিক্ষা অভিযানের কয়েকটি জিনিস আমূল পাল্টে সমগ্র শিক্ষা অভিযানের আওতায় আনা হবে। এই প্রকল্পে প্রাইমারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব শ্রেণিকে একছাতার তলায় এনে স্কুল এডুকেশানকে সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় আনতে চায় কেন্দ্র। তবে বিরোধীরা একে লোকসভার আগের গিমিক বলেই মনে করছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *