তাপস বন্দ্যোপাধ্যায় ঃ
প্রাক্তন আমলা, উত্তরপ্রদেশ সরকার
কৈরানা লোকসভা উপ নির্বাচনের শেষে ভোটের স্ট্যাটিসটিক্স ছিল:
এসপি+ বিএসপি+ কংগ্রেস + আরএলডি জোট পেল =৪,৮১,১৮২ , বিজেপি ৪,৩৬,৫৬৪। সব মিলিয়ে ৯,৩৮,৭৪২টি ভোট পড়ে। কংগ্রেস জোট জয়ী হয় ৪৪,৬১৮ ভোটে ।

ভোট পার্সেন্টেজ :
২০১৮ – বিজেপি ৪৬.৫%, অন্য জোট ৫১.১%
২০১৭- বিজেপি ৪৬.৫%, অন্য সব দল মিলিয়ে ৫৭.২%
(উত্তর প্রদেশের গত বিধানসভা ভোটের গণনা থেকে নেওয়া)
এতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ২০১৭য় বিজেপির থেকে ১৯% বেশী ভোট পেয়েছিল অন্য দলের জোট । কিন্তু এবার ২০১৮য় অন্য দলের জোট বিজেপির থেকে মাত্র ৪.৬% ভোট বেশী পেয়েছে।
এবার কৈরানা উপ নির্বাচনে ভোট পড়েছে ৫৪% যা ২০১৪র ভোট টার্ন আউট ৭৮%র তুলনায় ১৪% কম।
কৈরানা ভোটের সংখ্যার জাতিগত বিশ্লেষন করলে দেখা যাবে যে সেখানে মুসলিম ভোটার রয়েছে ৩৫%। আর এবার ভোটের পিছনে মুসলিম মৌলানাদের ‘ফতোয়া’র ফলে মুসলিম ভোটাররা বিপুল সংখ্যায় এসে ভোট দিয়েছেন। ফলে এটা ধরাই যায় যে কৈরানায় মুসলিম ভোটারদের সংখ্যা মোট ভোটের প্রায় ৪০%। এতে বোঝা যাচ্ছে যে এই কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যা ৬০% এবং তার মধ্যেও ৭৭% হিন্দু ভোটার বিজেপিকে ভোট দিয়েছে। বিশ্লেষনে এটা বোঝা গেল যে ‘রিভার্স পোলারাইজেশন’ বা বিপরীত মেরুকরণের ফলে কিন্তু হিন্দু ভোটের ৩/৪ ভাগ ভোট বিজেপির পক্ষে পড়েছে । তাহলে আগামি নির্বাচনের চিত্রটা কীরকম দাঁড়াচ্ছে? যেভাবে মুসলিমরা এই উপনির্বাচনের জয়কে সাম্প্রদায়িক ভাবাবেগের সঙ্গে জড়িয়ে ফেলছে; যেমন তাবাসুম বেগম বলেছেন “এই জয় রামের ওপর আল্লাহর জয়” ; তাতে যে হিন্দুরা এই অ-বিজেপি জোটকে ভোট দিয়েছে তারাও আগামি নির্বাচনে এধরনের সাম্প্রদায়িক মন্তব্যের জেরে বিজেপিকে ভোট দিতে পারে ।
এ তো গেল কৈরানার কথা। মহারাষ্ট্রের পালঘর লোকসভার পরিস্থিতি একটু অন্য রকম। সেখানে দুই হিন্দু দল বিজেপি ও শিবসেনার মধ্যে প্রতিদ্বন্দ্বীতা আরম্ভ হয়েছে। বিজেপি অবশ্যই জিতেছে কিন্তু আগামি লোকসভা নির্বাচনে যদি বিজেপি ও শিবসেনার মধ্যে জোট না হয় তবে বিপক্ষ জোটের সামনে মুখ থুবড়ে পড়তে পারে বিজেপি । এভাবেই প্রতিটি প্রান্তে বিশেষ পরিস্থিতি হিসেবে বিপক্ষ দল কী রকম জোট করবে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। বিজেপির প্রধানমন্ত্রীর প্রার্থীর মতো ক্যারিজম্যাটিক প্রার্থী আপাতত বিরোধী দলগুলির কাছে নেই। তবে ২০১৪ সালে যে মোদি লহর দেখা গিয়েছিল, এবার তার সম্ভাবনা রয়েছে কিনা বলা যাচ্ছে না । তাই যে রাজ্য গুলি বিজেপির দূর্গ হিসেবে পরিচিত সেখানে ভোট পার্সেন্টেজ বাড়াতে হবে দলকে। নতুন রাজ্যে দলের আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা বিজেপি নেতৃত্বকে এখন থেকেই করতে হবে । না হলে কর্নাটকে যে ছবি দেখা দিল, তার প্রতিচ্ছবি কেন্দ্রেও দেখা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
(মতামত লেখকের ব্যক্তিগত)
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news