Breaking News
Home / TRENDING / রোজভ্যালি কাণ্ডে পুলিশের থেকে হার্ডডিস্ক চাইল সিবিআই

রোজভ্যালি কাণ্ডে পুলিশের থেকে হার্ডডিস্ক চাইল সিবিআই

নীল বণিক

লালবাজারের কাছে হার্ডডিস্ক চেয়ে চিঠি সিবিআইয়ের। রোজ ভ্যালি কাণ্ডে প্রায় ১২টির বেশি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ। তার মধ্যে আটটি হার্ডডিস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ঐ আটটি হার্ডডিস্কের মধ্যেই রোজ ভ্যালির বিনিয়োগ সম্পর্কে সব তথ্য আছে। তাই কেন্দ্রীয় গোয়েন্দারা কলকাতা পুলিশের কাছ থেকে হার্ডডিস্কগুলি পেতে তৎপর হয়েছে। রোজ ভ্যালির তদন্তকারী এক অফিসারের কথায় প্রথম অবস্থায় লালবাজার চারটি হার্ডডিস্ক দিয়েছে। কিন্তু সেই হার্ডডিস্ক গুলিতে সেরকম কোনও তথ্য নেই। কলকাতা পুলিশের জিম্মায় থাকা আরও আটটি হার্ডডিস্ক পেলে তদন্তে গতি আসবে বলে মনে করছে সিবিআই। তাই আগে চিঠি দেওয়া হয়েছে। তারপর যদি কলকাতা পুলিশ আবেদনে সারা না দেয়, তাহলে আইনি ব্যবস্থা নিতেও পিছপা হবেন না বলে জানায় কেন্দ্রীয় গোয়েন্দারা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *