Breaking News
Home / TRENDING / কমিশনের বৈঠক প্রহসন! মত আমলাদের একাংশের

কমিশনের বৈঠক প্রহসন! মত আমলাদের একাংশের

নিজস্ব সংবাদদাতা:

দুপুর একটায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা বিষয় নিয়ে বৈঠকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে দশটি দলকে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রত্যেকটি রাজনৈতিক দলের মোট দুজন করে প্রতিনিধি রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকে থাকতে পারবে। নির্বাচনের দিন বুথ ও ভোট কর্মীদের সুরক্ষা নিয়ে এই বৈঠক করছেন রাজ্য নির্বাচন কমিশনার। প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলবে রাজ্য নির্বাচন কমিশনার। এমনকি বিরোধী দলগুলির থেকে ভোট সংক্রান্ত লিখিত নানা প্রস্তাব নিতে পারে রাজ্য নির্বাচন কমিশনার। তবে এই বৈঠক নিয়ে কমিশনের আমলারা দ্বিধাবিভক্ত। কমিশনের একাধিক আমলা মনে করছেন, এখন বৈঠক করে লাভ কি? নোটিফিকেশন জারি করার আগেই এই বৈঠক করা উচিত ছিল। প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আগেই নিরাপত্তার বিষয়ে কথা বলতে পারত কমিশন। তাহলে অন্তত কিছুটা মুখ বাঁচত কমিশনের। কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছে সিপিএম। স্বভাবতই নিরাপত্তার বিষয়ে বিরোধীরা যে খুশি নয়, তা প্রমান হয়েছে। আর দেরি করে বিরোধীদের সঙ্গে কথা বলতে চেয়ে নিজেদের ব্যর্থতা প্রমান করল কমিশন, মত কমিশনের আমলাদের একাংশের।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *