Breaking News
Home / TRENDING / মদনকে হেফাজতে নিতে ফের আদালতে যাবে সিবিআই

মদনকে হেফাজতে নিতে ফের আদালতে যাবে সিবিআই

নীল বণিক:

গত একমাস ধরে ফের সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছেন মদন মিত্র। সভা করছেন, বক্তৃতা দিচ্ছেন । আর এতেই ভুরু কুঁচকে গিয়েছে সিবিআইয়ের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তিনি আর সক্রিয় রাজনীতিতে নেই, অই তথ্য দিয়ে জামিনের আবেদন করেছিলেন মদন মিত্র। আপাতত জামিনেই মুক্ত তিনি। কিন্তু এই যে বারবার তিনি বলছেন তৃণমূলকে দিল্লির কোনও সংস্থাই এসে ভাঙতে পারবে না। এতেই নড়েচড়ে বসেছে সিবিআই । মদনের এই এইরকম মন্তব্যকে নিয়ে ফের আদালতে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করছেন সারদার তদন্তকারীরা। প্রভাবশালী নেতা হিসেবে তাঁর মন্তব্যের প্রভাব তদন্তে পড়তে পারে, এই যুক্তি দিয়ে মদন মিত্রকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *