নিজস্ব সংবাদদাতা:
পকসো আইনে সংশোধন করেও থামানো যাচ্ছে না ছোট শিশুদের ওপর যৌন অত্যাচার । মন্দসৌরের ঘটনার সপ্তাহ কাটেনি এখনও, আবারও মধ্য প্রদেশের সাতনা থেকে এক শিশুকে ধর্ষণের ঘটনা উঠে এল। জানা গিয়েছে, ৪ বছরের ওই শিশুটিকে বাড়ির উঠোন থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যায় প্রতিবেশী মহেন্দ্র সিংহ । অত্যাচার করার পর শিশুটি মারা গিয়েছে ভেবে তাকে ঝোপের মধ্যে ফেলে চলে যায় মহেন্দ্র। পরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে, শিশুটির কাছ থেকে সব জানতে পেরে মহেন্দ্রকে আটক করে গ্রামবাসীরা। হাতের সুখ করার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news