ওয়েবডেস্কঃ অশান্তসীমান্ত, তবু সহিষ্ণুতার পরিচয় দিল ভারত। এক দু’জন নয়, ১৬০-এর বেশি পাকিস্তানি নাগরিককে ভারতে আসার ছাড়পত্র দেওয়া হল। যখন সীমান্ত-পাড় থেকে গোলাগুলি চলছে অবিরত। যখন নিরিহ ভারতীয় নাগরিক ও জওয়ানদের জীবন বিপন্ন হয়েছে পবিত্র রমজান মাসেও তখন ১৬০ পাকিস্তানি ভিসায় অনুমতি দেওয়া বড় ঘটনা।
যাদের ভিসা দেওয়া হল তাঁরা সকলেই পাকিস্তান থেকে আগত তীর্থযাত্রী। আজ মঙ্গলবার দিল্লি পৌঁছবেন এই তীর্থযাত্রীরা৷ যোগ দেবেন আমির খসরুর মৃত্যুবর্ষের অনুষ্ঠানে৷
উল্লেখ্য, সীমান্তে ভারত-পাক লড়াই চললেও, বন্দিমুক্তি সহ দুই দেশ যে বিষয়গুলিতে চুক্তিবদ্ধ তা বজায় রাখতে চাইছে দিল্লি৷ পাক তীর্থযাত্রীদের নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না তাও জানিয়ে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news