Breaking News
Home / TRENDING / রাজীব কুমারকে সিবিআইয়ের প্রশ্নপত্র, জানতে একটা ক্লিক

রাজীব কুমারকে সিবিআইয়ের প্রশ্নপত্র, জানতে একটা ক্লিক

নিজস্ব সংবাদদাতা:

আজ রাজীব কুমারের ‘অগ্নীপরীক্ষা’ বলে মনে করছে সব পক্ষই। শিলং-এ তিনি শনিবার সিবিআইয়ের জেরার মুখে নার্ভ কতটা স্টেডি রাখতে পারেন তার উপর নাকি অনেক কিছু নির্ভর করছে। সব মিলিয়ে উত্তেজনার পারদ চরছে। কিন্তু ঠিক কী কী প্রশ্ন করা হতে পারে কলকাতার পুলিশ কমিশনারকে? হতে পারে প্রশ্নগুলি এরকম—

১) সারধা তদন্তে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক, ল্যাপটপ, পেন ড্রাইভ কোথায়?

২) ফরেন্সিক না করে উদ্ধার হওয়া সামগ্রি কেন ফেরত দেওয়া হল?

৩) অভিযুক্তদের ফোন ও ল্যাপটপ ফেরত দেওয়া হল কেন?

৪) দুর্গাপুরে গত ৪ জানুয়ারি, ২০১৪ তারিখে একটি মামলা দায়ের হয়েছিল, তা জানানো হয়নি কেন?

উল্লেখ্য, সিবিআইয়ের জেরার ধকল নিতে রাজীব কুমারের সঙ্গে শিলং রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার জাভেদ শামিম ও এসটিএফের ডিসি মুরলীধর শর্মা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *