Breaking News
Home / TRENDING / শিলং-এ সিবিআই দফতরে রাজীব, সামনে ২২ পাতার ৩ সেট প্রশ্ন

শিলং-এ সিবিআই দফতরে রাজীব, সামনে ২২ পাতার ৩ সেট প্রশ্ন

ওয়েব ডেস্ক:

ঠান্ডা শহরে সিবিআইয়ের মুখোমুখি রাজীব কুমার। সূত্রের খবর, শিলং-এ কলকাতার পুলিশ কমিশনারের জন্য তিন সেট প্রশ্ন তৈরি রাখা হয়েছে। যাতে রয়েছে ২২টি পাতা। জানা গিয়েছে সর্বমোট ৩০ থেকে ৪০ টি প্রশ্ন রেখেছে সিবিআই।

আরও খবর, একজন ডিএসপি র‍্যাংকের সিবিআই আধিকারিক ও একজন এসপি র‍্যাংকের আধিকারিক কলকাতা পুলিশ কমিশনারের বয়ান রেকর্ড করবেন। জানা গিয়েছে, বয়ান রেকর্ডের সময় রাজীব কুমারের আইনজীবী উপস্থিত থাকতে চেয়ে সিবিআইয়ের কাছে আবেদন করলেও তা খারিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

অন্য ডিকে রাজীবের সঙ্গে আসা কলকাতা পুলিশের মূরলীধর শর্মা এবং জাভেদ শামিমকে সিবিআইয়ের রিসেপশনে বসিয়ে রাখা হয়েছে। নিরাপত্তার খাতিরে শিলং-এ সিবিআই দফতরে মোতায়েন করা হয়েছে কমান্ডো।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *