Breaking News
Home / TRENDING / বেশ কয়েকটি চিটফান্ডের তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই!!

বেশ কয়েকটি চিটফান্ডের তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই!!

নীল বণিক :

সারদা, রোজভ্যালি ছাড়াও বেশ কয়েকটি চিটফান্ডের তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই। সূত্রের খবর সাতটি চিটফান্ডের তদন্তের গতি বাড়াতে আলাদা তদন্তকারী দল গঠন করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। সূত্রের খবর, মাস দুয়েক ধরে সাতটি চিটফান্ডের নথিপত্র খুব গোপনে সংগ্রহ করার কাজ শেষ করেছেন তাঁরা। সবথেকে বেশি জমি কিনতে গিয়ে এই চিটফান্ড গুলি দুর্নীতি করেছে বলে তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত। প্রায় লাখ টাকার জমি কিনে কোম্পানির সম্পত্তির হিসেবে কোটি টাকার হিসেব দেখিয়েছে চিটফান্ড সংস্থা গুলি। বাড়তি টাকা কিছু শাসক দল সহ আগের সরকারের কয়েকজনের হাতে পৌছেছে বলে সিবিআইয়ের হাতে প্রমান এসেছে। আর বাকি টাকা হাওলার মাধ্যমে বিদেশে চলে গেছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই সাতটি চিটফান্ড কান্ডে প্রথমেই শাসক দলের দক্ষিনবঙ্গের বেশ কয়েকজন পুরসভার চেয়ারম্যান সহ স্থানীয় শাসক দলের লিডারদের জেরা করতে চায় সিবিআই। তালিকাতে আগের রাজ্য সরকারের কয়েকজন বিধায়কের নামও আছে! তবে নীচু তলার নেতৃত্বকে জেরা করেই মাথাদের হদিশ পেতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই সাতটি চিটফান্ড কান্ডের তদন্তের গতি বাড়লে আরও অস্বস্তি পড়বে তৃণমূল। একেইতো সারদা নারদার সিবিআইয়ের খাড়া ঝুলছে তৃণমূলের ওপর। তারপর নতুন করে আবার সিবিআইয়ের তদন্তে আগামী পঞ্চায়েত ভোটের আগে নতুন করে বিপাকে পরতে পারে তৃণমূল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *