Breaking News
Home / TRENDING / রাজ্যসভায় আবার কুনাল? জোর জল্পনা তৃণমূলের অন্দরে

রাজ্যসভায় আবার কুনাল? জোর জল্পনা তৃণমূলের অন্দরে

নীল রায়:

উৎসবের ঢাকের শব্দ মেলাতে না মেলাতে বেজে উঠবে বড়দিনের ঘন্টা। তারপরেই বছর ঘুরবে কেকের গন্ধে ভরা বাতাসে। আর এই সময়েই আবার ভোট, আবার নির্বাচন।
এই নির্বাচনে সাধারণ মানুষের কোনও যোগাযোগ না থাকলেও রাজনীতির আঙিনায় এই রাজ্যসভা ভোটের গুরুত্ব কখনওই কম নয়।
বিধায়ক সংখ্যার নিরিখে মমতার দলের চারটি আসনে জয় নিশ্চিত হয়ে আছে।
তৃণমূল শিবির থেকে গতবারের জয়ী প্রার্থীদের মধ্যে থেকে কেডি সিংহের বাদ পড়া একপ্রকার নিশ্চিত। কেডিকে একসময় ঘটা করে ঝাড়খণ্ড থেকে নিয়ে এসে নিজের দলে ঠাঁই দিয়ে রাজ্যসভায় পাঠিয়ে ছিলেন এই কেডি সিংহ। সারধা তো বটেই তবে বিশেষ করে নারদা কাণ্ডের পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেডির সম্পর্কের রসায়ন এখন তলানিতে এসে ঠেকেছে।
তাই একদা ‘সিংহবাহিনী’ এখন ‘সিংহনাশিনী’ হয়েছেন বলে মৃদু রসিকতা শুরু হয়েছে রাজনৈতিক আড্ডায়। একই সঙ্গে প্রশ্ন উঠছে কেডির বদলে তাহলে কে?
সূত্রের খবর ব্যরাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির অর্জুন সিংহের কাছে পরাজিত হওয়া দীনেশ ত্রিবেদীকে রাজ্যসভায় পুনর্বাসন দিতে পারেন মমতা।
শিল্পী শুভাপ্রসন্নর পাশাপাশি চিত্রকর যোগেন চৌধুরীও দীর্ঘদিন ধরে মমতার ঘনিষ্ঠ। রাজ্যসভার সম্ভাব্য তালিকায় এবার উঠে এসেছে তাঁর নামও।
বাকি দুই সাংসদ মনীশ গুপ্ত ও আহমেদ হাসান ইমরানকে নিয়ে এখনও টানাপোড়েন চলছে। এই টানাপোড়েনের মধ্যে যে নামটি ভেসে উঠেছে সেটি হল কুনাল ঘোষের নাম। অতীতে কিছু সময়ের জন্যে মমতার সঙ্গে দূরত্ব তৈরি হলেও দশচক্রে কুনাল এখন আবার মমতার সুনজরে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘গুডবুকেও’ নিজের নাম তুলতে পেরেছেন কুনাল। মমতাকে ঘিরে যে দলীয় নেতৃত্ব থাকে তাদের ওপর মমতার আস্থা কম বলেই জানাচ্ছে তৃণমূলের একাধিক সূত্র। তার ওপর উল্টোদিকে মুকুলের মস্তিষ্কের সঙ্গে মাথার লড়াই লড়ার জন্য কুনালই নাকি মমতার পছন্দ বলে জানা যাচ্ছে তৃণমূলের অন্দরে কান পেতে।
একদা সোমেন মিত্রের ঘনিষ্ঠ পরে দুরত্ব তারপরে আবার দুরত্ব, মমতার ঘনিষ্ঠ, পরে দূরত্ব এবং আরও পরে আবার ঘনিষ্ঠ। মুকুলের (বিজেপি যাওয়ার পর) ঘনিষ্ঠতা এখন দূরত্ব পর্ব চলছে। রাজনীতির ময়দানে নামী রাজনীতিকদের সঙ্গে এমন ছোঁয়াছুঁয়ি খেলার নজির খুব কম সংখ্যক রাজনীতির কুশীলব রেখেছেন বলেই জানাচ্ছেন রাজনৈতিক মহলের অভিজ্ঞরা।
যে দল থেকে কুনাল একসময় ধাক্কা খেয়েছিলেন, সেই দলে যদি আবার স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন — তাহলে কুনালের কাছে এটা একপ্রকার বড় প্রাপ্তি হবে বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *