Breaking News
Home / TRENDING / জয়েন্ট এন্ট্রান্স ও নিটের ১৭ লাখ ছাত্রছাত্রীরা এডমিট কার্ড ডাউনলোড করেছেন, জানালেন শিক্ষামন্ত্রী

জয়েন্ট এন্ট্রান্স ও নিটের ১৭ লাখ ছাত্রছাত্রীরা এডমিট কার্ড ডাউনলোড করেছেন, জানালেন শিক্ষামন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“১৭ লাখের বেশি পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। তাঁরা পরীক্ষা দিতে চায়।” এমনটাই বললেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিঃশঙ্ক। গত কয়েকদিন ধরেই জয়েন্ট এন্ট্রান্স (JEE) ও নিট (NEET) পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ধন্দ তৈরি হয়েছে। এই সুযোগে বিরোধী রাজনৈতিক দলগুলোও। বুধবার ভার্চুয়াল বৈঠক করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভব ঠাকরে না এই পরীক্ষা নেওয়ার বিরোধিতা করে। পাশাপাশি হুমকি দেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সির সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। কিন্তু এদিন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিঃশঙ্ক জানান জয়েন এন্ট্রান্স পরীক্ষা ১৭ লক্ষ ছাত্র ছাত্রী তাদের এডমিট কার্ড ডাউনলোড করেছেন। সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “জয়েন্টে বসা ৮ লাখ ৫৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৫০ হাজার এবং নিটের ১৫ লাখ ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখের বেশি পরীক্ষার্থী ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে ১৭ লাখের বেশি পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এর থেকেই প্রমাণিত পরীক্ষা দিতে মরিয়া তাঁরা।” তিনি আরও বলেছেন, “পরীক্ষার্থীদের সুরক্ষার জন্য জয়েন্টে কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে ৬৬০ করা হয়েছে। অন্যদিকে নিট পরীক্ষার কেন্দ্র ২৫৪৬ থেকে বাড়িয়ে ৩৮৪২ করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধা অনুযায়ীই তাঁরা পরীক্ষা কেন্দ্র পছন্দ করতে পেরেছেন। আমরা ছাত্র-ছাত্রীদের সঙ্গেই রয়েছি। তাঁদের সুরক্ষা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে তাঁদের শিক্ষা।”

কেন্দ্রীয় সরকারের পক্ষে জানানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কমাতে যাঁরা জয়েন্ট ও নিট পরীক্ষায় বসবেন, তাঁদের মাস্ক ও গ্লাভস পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। সেইসঙ্গে নিজের জলের বোতল ও স্যানিটাইজার নিয়ে আসতে হবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করে দেখা হবে। যাঁদের শরীরের তাপমাত্রা বেশি হবে তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে আলাদা ঘর থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *