Breaking News
Home / TRENDING / নির্দিষ্ট দিনে নিষ্পত্তি, অযোধ্যা মামলার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট

নির্দিষ্ট দিনে নিষ্পত্তি, অযোধ্যা মামলার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক:

এবার অযোধ্যা মামলা নিষ্পত্তির ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আজ ছিল এই মামলার ২৬ তম শুনানির দিন। সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেয়, নির্দিষ্ট দিনের মধ্যে নিস্পত্তি করতে হবে অযোধ্যা মামলা। এমনকি এর জন্য নির্দিষ্ট একটি দিনও ঠিক করে দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আগামী ১৮ অক্টোবরের মধ্যে ফয়সালা করার চেষ্টা করতে হবে এই মামলার, জানিয়ে দিল পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

পাশাপাশি সুপ্রিম কোর্ট জানায়, শুনানি চলাকালীন মামলাকারীরা যদি নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে রফাসূত্র বার করতে পারে তাতে আদালতের আপত্তি নেই। প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে আবেদনকারীদের হাতেই এই মামলার রফাসূত্র বের করার দায়িত্ব দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু দুই পক্ষ সহমত না হওয়ায় প্রতিদিন শুনানি শুরু হয়।

এদিকে ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান প্রধান বিচারপতি তাঁর কার্যকালের মধ্যে এই মামলার নিষ্পত্তি চাইছেন, সেই জন্যই ডেডলাইন। উল্লেখ্য, চলতি বছরের ১৭ নভেম্বর অবসর নেবেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রজ্ঞন গগৈ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *