সূর্য সরকার।
চিটফান্ড কেলেঙ্কারিতে আবারও সক্রিয় সিবিআই (CBI)! এবার চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার করা হল পৈলান গ্রুপের (Pailan Group) চেয়ারম্যান অপূর্ব সাহাকে। সিবিআইয়ের হাতে গ্রেফতার। বেআইনী অর্থলগ্নি সংস্থার মাধ্যমে বাজার থেকে প্রায় ১৫ হাজার কোটি টাকা তুলেছিলেন অপূর্ব সাহা। বাম জমানায় সিপিআইএম (CPM) নেতা তথা পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর (Subhash Chakroborty) অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। সরকারী জমি সস্তায় অধিগ্রহণ করে প্রোমোটিং করে পৈলান নগরী তৈরি করেন তিনি। সেই সময় শুরু হয় তাঁর চিটফান্ড।
২০০৯ সালে সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পর রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে সাম্রাজ্য টিকিয়ে রাখতে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ হন অপূর্ব সাহা (Apurba Saha)। অপূর্ব সাহাকে গ্রেফতারের ফলে সিবিআইয়ের নজরে রাজ্যের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও এক সরকারী আমলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ বেশ কয়েকজন মন্ত্রীর নাম এই কাণ্ডে জড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news