Breaking News
Home / TRENDING / সৌরভের হাত ধরে ইডেনে হতে চলেছে দেশের প্রথম দিন-রাতের টেস্ট ক্রিকেট

সৌরভের হাত ধরে ইডেনে হতে চলেছে দেশের প্রথম দিন-রাতের টেস্ট ক্রিকেট

নিজস্ব প্রতিবেদন:

 

২২ থেকে ২৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে হতে চলেছে দেশের প্রথম দিন-রাতের টেস্ট খেলা। মঙ্গলবার এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, দুই দেশের মধ্যে প্রথম দিন-রাতের টেস্ট হতে চলেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টের আয়োজন করা হবে। 

 

তিনি আরও বলেন, ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ হওয়া উপলক্ষে অলিম্পিক পদকজয়ী অভিনব বৃন্দা, এমসি মেরিকম ও পিভি সিন্ধুকে সম্মান জানানো হবে। ভারত-বাংলাদেশের মধ্যে দুটি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ১৬ নভেম্বর ইন্দোরে হবে এবং দ্বিতীয় ম্যাচ ২২ নভেম্বর কলকাতায় হবে। তবে দিন-রাতের এই টেস্ট নিয়ে সৌরভের এই সিদ্ধান্তের প্রশংসা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

 

প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ২০১৫ সালে এডিলেডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল। তারপর চার বছরে ভারত টেস্টে এক নম্বর দল হয়েও, একটিও দিন-রাতের টেস্ট খেলেনি। তাই এটিই হবে ভারত ও বাংলাদেশের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ। টেস্ট ছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি টি-২০ সিরিজ খেলা হবে। ৩ নভেম্বর প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। 

 

এতদিন দিন-রাতের টেস্ট নিয়ে ভারতের আগ্রহ একেবারেই ছিল না। গত বছর অস্ট্রেলিয়া এডিলেডে দিন-রাতের টেস্টের জন্য ভারতের কাছে প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারত সেই প্রস্তাব খারিজ করে দেয়। তখন অধিনায়ক বিরাট কোহলি, প্রধান কোচ রবি শাস্ত্রী ও বিসিসিআইয়ের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী রাজি হয়নি। তারপর অবশ্য অমিতাভ চৌধুরী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে পরে তা সম্ভব হয়নি।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *