নীল বণিক:
সারধা কাণ্ড তদন্তকারী দুই সিবিআই অফিসারকে তলব করলেন সিবিআই অধিকর্তা ঋষি কুমার শুক্ল। আগামী বুধবারের মধ্যে তাঁদের দিল্লিতে আসতে বলা হয়েছে। সিজিও কমপ্লেক্স সূত্রে খবর, সারধা কাণ্ডে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে তদন্তে উঠে আসা তথ্য প্রমাণ নিজে দেখতে চাইছেন ঋষি কুমার। এবং সেই তথ্যপ্রমাণ সঙ্গে নিয়ে সিবিআইয়ের লিগাল সেলের সঙ্গে বৈঠক করতে চাইছেন সিবিআই কর্তা।
আগামী শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দাদের সদর দফতরে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। বৈঠকে এরাজ্য থেকে উপস্থিত থাকবেন সারধা কাণ্ডের অন্যতম কতদন্তকারী অফিসার তথাগত বর্মন। সমস্ত তথ্য প্রমাণ নিজে দেখে সিবিআই অধিকর্তা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানা গিয়েছে। তাছাড়া কেন্দ্রীয় গোয়েন্দাদের সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তথ্যপ্রমাণ জমা দেওয়ার রয়েছে। তাই সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য দেওয়ার আগে তা নিজে দেখে নিতে চাইছেন ঋষি কুমার শুক্লা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news