Breaking News
Home / TRENDING / কেরল থেকে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডে জড়িত জঙ্গি মাতিন

কেরল থেকে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডে জড়িত জঙ্গি মাতিন

নিজস্ব সংবাদদাতা:

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও এক জঙ্গি। ধৃত জঙ্গির নাম সৈয়দ আবদুল মাতিন। আজ শনিবারই তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সিমুলিয়া মাদ্রাসায় ট্রেনিং নেওয়া ১৫ জনের মধ্যে আব্দুল মাতিন অন্যতম। খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডে অন্য জড়িতদের মতোই সে সিমুলিয়া ও মপকিমনগর মাদ্রাসায় ট্রেনিং নেয়।মাতিনের সঙ্গে নাসিরুল্লা, সইদুল, জয়দুলদের যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। স্পেশাল টাসক ফোর্সের হাতে গ্রেফতার হওয়া জঙ্গির বাড়ি অসমের বড়পেটার চাপারবোরি এলাকায়।

জানা গিয়েছে ২০১০ থেকেই জেএমবি জঙ্গিদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ। সেইসময় কালিয়াচকের শেরশা মাদ্রাসায় ছিল আবউল মাতিন। বিস্ফোরণের পরেই সে রাজ্য ছেড়ে পালায়।

স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে কেরলের মাল্লাপুরম এলাকা থেকে মাতিনকে গ্রেফতার করে এসটিএফ। আটদিনের ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। শনিবার আদালতে তোলা হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত দুই জঙ্গি কদর কাজি ও সজ্জাদ আলিকে৷

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *