নীল বণিক
ছবি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক মানিক মুখোপাধ্যায়ের বয়ান রেকর্ড করল সিবিআই। বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের তিন সদস্যের প্রতিনিধি দল মানিকের কালীঘাটের বাড়িতে যায়। সেখানে ছবি কাণ্ড নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা মানিক মজুমদারকে দফায় দফায় জেরা করেন। কেন্দ্রীয় গোয়েন্দারা মানিক মুখোপাধ্যায়ের সব উত্তর ভিডিও রেকর্ড করেন। এমনকি কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর সমস্ত ব্যাঙ্কের নথি দেখতে চান বলে সিবিআই সূত্রে খবর। প্রয়োজনে ছবি কাণ্ড নিয়ে ফের কেন্দ্রীয় গোয়েন্দারা মানিক মুখোপাধ্যায়কে জেরা করতে পারেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জনসভায় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি চিটফান্ড কাণ্ডের মালিকরা কোটি টাকা দামে কিনেছেন। এর জবাবে অমিত শাহকে আইনি নোটিস পাঠিয়েছিল শাসক দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news