প্রসেনজিৎ ধর
ফের ‘ব্লু হোয়েলের’ থাবা উত্তরপাড়ায়।ফ্যানে ঝুলে আত্মহত্যা করল অষ্টম শ্রেণীর ছাত্রী সৃজিতা ভট্টাচার্য।যে ঘরে সৃজিতা আত্মহত্যা করে তখন সেঘরে পড়াশোনা করছিল সৃজিতা। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া দোলতলা এলাকায় ‘প্রান্তিক অ্যাপার্টমেন্ট’ নামে একটি আবাসনে। মৃতা সৃজিতা লিলুয়া অগ্রসেন স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। তার দেহ উদ্ধার করার পর বাঁহাতে কনুই এর নিচে (এ) চিহ্ন লেখা সাতটি কাটা দাগ রয়েছে। হাতের কাটা ক্ষত চিহ্নটি জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে করেছে সৃজিতা। তাহলে কী এই আত্মহত্যার কারন ‘ব্লু হোয়েল’ না অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news