নীল বণিক:
সারধা কাণ্ডে এবার মালদার পুলিশ সুপারকে নোটিশ ধরালো সিবিআই। এই সঙ্গে সারধার তদন্ত পক্রিয়ায় নেমে আরও তিন পুলিশ অফিসারকে নোটিশ ধরিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রসঙ্গত, সারধা কাণ্ডে এর আগে আইপিএস অর্নব ঘোষকে সিবিআই তলব করেছিল। যদিও সিবিআইয়ের দফতরে হাজিরা দেননি মালদার পুলিশ সুপার। এমনকি তাঁর সিজিও কমপ্লেক্সে না আসার কারণও জানান তিনি সিবিআইকে। সূত্রের খবর, যা নিয়ে ভবিষ্যতে অর্ণবকে জবাবদিহি করতে হতে পারে। অন্য দিকে শুক্রবার সারধার অন্যতম তদন্তকারী আইপিএসকে নোটিশ ধরাল সিবিআই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news