ওয়েব ডেস্ক:
হাইকোর্টে রথযাত্রা বাতিলের নির্দেশের জেরে কোচবিহার সফর বাতিল করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার সকাল থেকেই জল্পনা চলছিল অমিত শাহ রাজ্যে আসবেন কিনা। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় গতকাল থেকেই অমিত শাহের সভায় আসা নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিলেও, আশাবাদী ছিলেন দিলীপ ঘোষ। আজ বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় আসছেন না অমিত শাহ। বিজেপি দফতরের তরফে জানানো হয় দিল্লিতে দুপুর ১টায় সাংবাদিক সম্মেলন করবেন অমিত শাহ। সেখানেই রথযাত্রা নিয়ে বক্তব্য রাখতে পারেন তিনি। একই অজুহাতে সফর বাতিল করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
রথযাত্রার দিন ঘোষণার পর থেকেই বার বার জটিলতা তৈরি করেছে শাসক দল। শেষ পর্যন্ত আদালতের রায়েই ভেস্তে যায় যাত্রা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news