Breaking News
Home / TRENDING / সরকারি শিক্ষকদের টিউশন বন্ধের কড়া নির্দেশ আদালতের

সরকারি শিক্ষকদের টিউশন বন্ধের কড়া নির্দেশ আদালতের

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। মধ‌্যশিক্ষা পর্ষদের বিধি অমান্য করে প্রাইভেট টিউশনে যুক্ত স্কুলশিক্ষকদের বিরুদ্ধে পর্ষদ ও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যে ব‌্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তা না হলে, সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতই পদক্ষেপ নেবে । শুক্রবার এমনটাই জানাল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশনের তরফে দায়ের করা একটি জনস্বার্থ মামলায় এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। প্রসঙ্গত, এর আগেও সরকারি শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার সেই নির্দেশের কথাই আরও একবার মনে করিয়ে দিল আদালত। এদিন প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশনের তরফে আইনজীবী একরামুল বারি আদালতে জানান, “মধ‌্যশিক্ষা পর্ষদের তরফে ২০১৮ সালে জারি করা রুল অনুযায়ী, পর্ষদের আওতাধীন স্কুলে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রাইভেট টিউশন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বেশ কিছু স্কুলের একশ্রেণির শিক্ষক ছাত্রছাত্রীদের পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছে প্রাইভেট টিউশন নিতে বাধ‌্য করছেন। এমনকী অনেকেই বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটেও পড়াচ্ছেন। এটা আইনত অপরাধ।’’ পর্ষদের তরফে আইনজীবী বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিন প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস জানান, ‘‘আমি সমস্ত গৃহশিক্ষক ও গৃহশিক্ষিকাদের উদ্দেশে বলব, সরকারি নির্দেশটা আমাদের পক্ষেই ছিল, হাই কোর্টের নির্দেশও আমাদের পক্ষে গেল। এখন থেকে প্রত্যেকের নিজের নিজের এলাকায় টিউশনরত স্কুল শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকা তৈরি করতে হবে।’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *