নিজস্ব সংবাদদাতা:
তীব্র বিরোধিতার পরেও লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। প্রসঙ্গত, এদিনই সংসদের রাজ্যসভা কক্ষে CAB পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ বাদানুবাদের পর পাশ হয়ে যায় সেই বিল। বিলের পক্ষে ভোট পড়ল ১২৫ টি, বিপক্ষে ১০৫ টি ভোট পড়ে।
উল্লেখ্য, বিরোধীদের বক্তব্য ছিল, এই বিল দ্বিজাতি তত্ত্বের ইঙ্গিতবাহী, যা সংবিধান বিরোধী। অন্যদিকে জবাবি ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, এই বিল নিয়ে মুসলিমদের ভয়ের কোনও কারণ নেই। কারণ তারাও ভারতের নাগরিক। পাশপাশি শরনার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়াই নাগরিকত্ব সংশোধনী বিলের উদ্দেশ্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news