Breaking News
Home / TRENDING / এই বিল মুসলিম বিরোধী নয় ব্যাখ্যা করলেন অমিত শাহ

এই বিল মুসলিম বিরোধী নয় ব্যাখ্যা করলেন অমিত শাহ

ওয়েব ডেস্কঃ

 

বিরোধীরা বারবার দাবি করছেন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিভাজন করছে বিজেপি। এবার বিরোধীদের সেই দাবিকে নস্যাৎ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এই বিল কারও নাগরিক অধিকার ছিনিয়ে নেবে না। আমরা যদি কাউকে নাগরিকত্ব দিই, তাতে ভারতের মুসলিমদের আপত্তি কি আছে। মুসলমানরা ভারতে সম্মান পেয়েছে, ভবিষ্যতেও তাঁদের উপর কোনও অবিচার হবে না।”

 

পাশাপাশি কংগ্রেসকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, “দয়া করে রাজনীতি করুন, কিন্তু রাজনীতি করে ভেদাভেদ তৈরি করবেন না। এটি একটি সংবেদনশীল বিষয়। আর যে আগুন লাগাচ্ছেন, তাতে নিজেদের ঘরই জ্বলবে।” তিনি আরও বলেন, মুসলমানরা এলেও নিরপেক্ষ পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের সীমিতভাবে বলে মানুষকে ভুল বোঝাচ্ছেন, আর আমরা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছি। একইসঙ্গে কংগ্রেস নেতাদের নাম করে অমিত শাহ বলেন, “সিব্বল জি, আনন্দ শর্মা জি, চিদম্বরম জি আপনারা সমান অধিকার নিয়ে কথা বলছেন। অথচ ধর্মের ভিত্তিতে দেশ ভাগের কথা অস্বীকার করছেন। কিন্তু আমরা তিনটি দেশ থেকে অত্যাচারিত কিছু শ্রেণীকে আশ্রয় দিচ্ছি। “

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *