ওয়েব ডেস্কঃ
লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। এদিন এই বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি এবং বিপক্ষে ভোট পড়েছে ১০৫টি। রাজ্যসভায় প্রায় ৮ ঘণ্টা ধরে বিতর্ক চলার পর অবশেষে ভোটাভুটি শুরু হয়।
রাজ্যসভার ২৪৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ১২১টি আসন। বিলের পক্ষে ভোট পড়ে বিজেপির-৮৩, বিজেডি-৭, এডিএমকে-১১, জেডিইউ-৬, মনোনীত-৪, অকালি দল-৩, অন্যান্য- ১১টি। বিলের বিপক্ষে ভোট পড়ে কংগ্রেস-৪৬, তৃণমূল-১৩, সপা- ৯, সিপিএম- ৬, ডিএমকে-৫, টিআরএস- ৬, বসপা- ৪, শিবসেনা- ৩ এবং অন্যান্য- ২১টি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news