নীল রায় ।
নাগরিক সংশোধনী বিল (CAB) পুড়িয়ে দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress)। বুধবার সিএবি বিলের প্রতিবাদে বিধান ভবনের সামনের রাস্তায় এক অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। সেখানেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর (Somen Mitra) নেতৃত্বে সিএবি বিল পোড়ানো হল। সোমেন মিত্র বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের গ্র্যাজুয়েশনের ডিগ্রি দেখাতে পারবেন না। অথচ আর সারা দেশের মানুষের কাছে তিনি নাগরিকত্বের প্রমাণ দেখতে চাইছেন।”
গতকাল কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধীর নির্দেশে এদিন দেশজুড়ে সিএবি বিলের বিরোধিতায় পথে নামার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই এদিন বিধানভবন সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতা-কর্মীরা নাগরিক সংশোধনী বিলের বিরোধিতায় পথে নামেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news