Breaking News
Home / TRENDING / বাংলাদেশে সংখ্যালঘুদের হয় হত্যা, নয় ধর্মান্তরিত করা হয়েছে, বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সংখ্যালঘুদের হয় হত্যা, নয় ধর্মান্তরিত করা হয়েছে, বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েব ডেস্ক:

বাংলাদেশে সংখ্যালঘুদের হয় হত্যা করা হয়েছে, না হলে ধর্মান্তরিত করা হয়েছে, বিস্ফোরক অভিযোগ অমিত শাহ’র। এদিন রাজ্যসভায় চূড়ান্ত বিরোধিতার মধ্যেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন। নিজের বক্তব্যে বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নিপীড়িত সংখ্যালঘুদের ভারতে জায়গা দিতেই এই বিল। এও স্পষ্ট করেন যে, এই বিলের ফলে মুসলিমদের নাগিরকত্ব নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। মুসলিমরাও ভারতীয় নাগরিক, অতএব তাদের কোনও ভয় নেই।

এরপরেই শাহ’র সাফ কথা, পাকিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যাচারিত ও বঞ্চিত। স্বাধীনতার পর সে সব দেশে সংখ্যালঘু জনসংখ্যার হার ২০ শতাংশ কমেছে। কেন কমছে? প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিজেই জানান, শেখ মজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় সংখ্যালঘুরা কিছুটা ভালো থাকলেও, তাঁর মৃত্যুর পর ভয়াবহ পরিণতি হয় সেখানকার সংখ্যালঘুদের।

স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, সংখ্যালঘুদের কখনও হত্যা করা হয়েছে, কখনও বা ধর্মান্তরিত করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *