নিজস্ব প্রতিনিধি।
তিহাড় জেলে শুরু হয়ে গেল ফাঁসির তোড়জোড়। আগামী ২০ মার্চ নির্ভয়া কাণ্ডের (Nirbhya Case) সাজাপ্রাপ্ত বিনয় শর্মা, অক্ষয় সিং ঠাকুর, পবন গুপ্তা এবং মুকেশ সিং-এর ফাঁসির দিন ধার্য্য করা হয়েছে। ওইদিন ভোর ৫.৩০- নাগাদ একই সঙ্গে এদের ফাঁসি দেওয়া হবে। মঙ্গলবার তিহাড় জেলে এসে পৌঁছাবেন ফাঁসুড়ে পবন। তিহাড় জেল কর্তৃপক্ষ মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা এবং বিনয় শর্মার ব্রেন ম্যাপিং টেস্ট করা হয়েছে। তাদের মনে উৎকন্ঠা রয়েছে কিনা, তা জানাতেই এই পরীক্ষা করা হয়। খেয়াল রাখা হচ্ছে যাতে তাদের ঘুমে কোনও ব্যাঘাত না হয়।
পূর্ত দফতরের একদল ইঞ্জিনিয়ার তিহাড় জেলে গিয়ে ফাঁসির মঞ্চে সাসপেনশন টেস্ট করবেন। মঙ্গলবার ফাঁসির মহড়ার সময়েও উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ারদের এই দল। পূর্ত দফতরের দলটি নতুন তৈরি ফাঁসিকাঠ খতিয়ে দেখেছে। সেই সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল র্যাঙ্কের আধিকারিক। জেল আধিকারিক জানিয়েছেন ফাঁসির ম্যানিলা দড়িতে মাখন ও কলা লাগানো হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news