Breaking News
Home / TRENDING / বিজেপি সভাপতি হলেন জে পি নাড্ডা

বিজেপি সভাপতি হলেন জে পি নাড্ডা

নিজস্ব সংবাদদাতা।

বিজেপির নতুন সভাপতি হলেন জগৎপ্রকাশ নাড্ডা (J P Nadda)। বিদায়ী সভাপতি অমিত শাহের থেকে তাঁর কাঁধে দলের দায়িত্ব তুলে দেওয়ার জন্য সোমবার নির্বাচন প্রক্রিয়া ছিল বিজেপির। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দেন কার্যকরী সভাপতি থাকা নাড্ডা। দ্বিতীয় কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই সভাপতি হিসেবে নির্বাচিত হন।

বিজেপির অনেক দিনের কর্মী হলেন জেপি নাড্ডা। ১৯৯৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিন বার তিনি হিমাচলপ্রদেশের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি প্রথমে স্বাস্থ্য, ও পরে বন এবং পরিবেশমন্ত্রী হন। হিমাচল প্রদেশ সরকারে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ক মন্ত্রী। আরএসএসে নাড্ডার বেশ ভাল যোগাযোগ রয়েছে। ছাত্রাবস্থা থেকেই আরএসএসে রয়েছেন এবং ছাত্রনেতাও ছিলেন তিনি। সাংগঠনিক অভিজ্ঞতা তাঁর আছে। অমিত শাহ (Amit Shah) স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণে যে নাড্ডাকে পরবর্তী সভাপতি হিসেবে বেছে নিয়েছে সংঘ পরিবার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *