Breaking News
Home / TRENDING / বিজ্ঞপ্তি জারি করে সারা দেশে কার্যকর হল নাগরিক সংশোধনী আইন

বিজ্ঞপ্তি জারি করে সারা দেশে কার্যকর হল নাগরিক সংশোধনী আইন

নীল রায়।

যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কলকাতায় পা রাখবেন, ঠিক তার আগের দিন রাতেই গোটা দেশে গেজেট নোটিফিকেশন দিয়ে কার্যকর করা হলো নাগরিক সংশোধনী আইন (CAA)। দেশের প্রায় প্রতিটি রাজ্যেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যে সমস্ত রাজ্যের সি এ আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন হয়েছে, তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। শুক্রবার রাতে সরকারী বিজ্ঞপ্তি দিয়ে সারা দেশে কার্যকরী হল ক্যা। হাজারো বিরোধিতার মাঝেও নরেন্দ্র মোদীর সরকার যে পিছু হঠতে রাজি নয়, তা এই সিদ্ধান্তের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হল বিরোধীদের।

নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের শীতকালীন অধিবেশনে দুই কক্ষেই পাশ হয়ে যায় গত বছর ১১ ডিসেম্বর। এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব সেকশন (২) এবং সেকশন ১ অনুযায়ী সরকার ঘোষণা করছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ওই আইন কার্যকরী হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *