Breaking News
Home / TRENDING / মুখোশধারীদের মধ্যে আমরা ছিলাম না, সাফাই ঐশীর

মুখোশধারীদের মধ্যে আমরা ছিলাম না, সাফাই ঐশীর

 নিজস্ব সংবাদদাতা।

মুখোশধারীদের মধ্যে আমরা ছিলাম না। সাফাই দিলেন এসএফআই (SFI) নেত্রী ঐশী ঘোষ (Oishi Ghosh)। শুক্রবার দুপুরে দিল্লি পুলিশের পক্ষ থেকে তথ্য প্রমান দিয়ে জেএনইউয়ে (JNU) হামলার ঘটনা ও অভিযুক্তদের নাম প্রকাশ করতেই চাপে পড়ে এসএফআই নেতৃত্ব। বিবৃতি দিয়ে ঐশী ঘোষ বলেন, “মুখোশধারীদের মধ্যে আমরা ছিলাম না ৷ বরং আমি আক্রান্ত হয়েছি ৷ সেদিনের রক্তমাখা পোশাক আজও আমার কাছে রয়েছে ৷” দিল্লি পুলিশের তরফে বিশ্ববিদ্যালয়ে একাধিক হামলার ঘটনার ফোটোগ্রাফ সামনে আনা হয়৷ সাংবাদিকদের সামনে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, সেদিন সন্ধ্যার ঘটনার আগে ক্যাম্পাসে যে হামলা হয় সেখানে মোট ৯ জনকে চিহ্নিত করা হয়েছে ৷ যার মধ্যে রয়েছে ঐশী ও এবিভিপির (ABVP) দুই সদস্য৷ তাদের নাম যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ প্যাটেল ৷তবে পুলিশ স্বীকার করে নিয়েছে, ৫ জানুয়ারি হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে সমস্যা হচ্ছে ৷ কারণ, সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ নেই।

ঐশী বলেন, “আইন-শৃঙ্খলার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে ৷ আমরা কোনও অন্যায় করিনি ৷ দিল্লি পুলিশ আমাদের ফুটেজ সামনে আনুক ৷ আমরা সন্দেহভাজন প্রমাণিত হব না ৷” এদিন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খরের সঙ্গে দেখা করেন ঐশী ঘোষ ৷ পরে ঐশী বলেন, “জেএনইউয়ের উপাচার্যকে অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি আমরা ৷ আমরা এমন একজন উপাচার্য চাইছি যাতে নতুনভাবে সবকিছু শুরু হতে পারে ৷ ক্যাম্পাসের স্বাভাবিকতা ফিরে আসে ৷” তিনি আরও বলেন, গোটা বিষয়টি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে জানিয়েছি ৷ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *