নীল রায়। আর বছর বছর বাংলায় বসবে না বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার থেকে এক বছর অন্তর হবে এই গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট। বুধবার বিধানসভায় এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের জানুয়ারি মাসে শিল্প সম্মেলন হয়ে গিয়েছে। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আগামী বছর আর হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শিল্প সম্মেলন ২০২১ সালে বিধানসভা নির্বাচনের বছরে। প্রসঙ্গত, বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা নিশানা করে এসেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে। শিল্প সম্মেলনে কত পরিমাণ বিনিয়োগ রাজ্যে হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হলেও রাজ্য সরকার কোনও বাড়ি সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ উঠেছিল। যদিও বিজনেস সামিট পিছিয়ে দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা যে পরিমাণ প্রস্তাব আসছে তা কার্যকরী হতে সময় লেগে যাচ্ছে তাই এবার থেকে এক বছর অন্তর বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী সিদ্ধান্তে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর বক্তব্য, “মুখ্যমন্ত্রীর এই বাণিজ্য সম্মেলন এক বছর অন্তর হলেও যা ফলাফল হবে পাঁচ বছর অন্তর হলেও সেই ফলাফলই হবে। এটি একটি বায়বীয় বস্তু । তাই এই বিশ্ব বাণিজ্য সম্মেলনের কোনও মূল্য সে অর্থে নেই।” এ প্রসঙ্গে পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, “বছর বছর শিল্প সম্মেলন করলেও কোন শিল্প আখেরে আসেনি গালভরা কথা বলা হয়েছে। আসলে ঠিক ফুর্তির জায়গা হয়ে উঠেছিল। খরচ এতটা বেড়ে গিয়েছে যে সরকার এখন তা কমিয়ে আনতে বাধ্য হয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news