ওয়েব ডেস্ক:
রাজ্যে বিজেপির উত্থান নিয়ে তৃণমূলের এক মত, আর বাম-কংগ্রেসের আরেক যুক্তি। এবার সেই বিতর্ক, যুক্তি, পাল্টা যুক্তির বিবাদ বাঁধল খোদ বিধানসভায়। বিজেপির উত্থানে তাদের দায় নেই যেমন জানাল শাসকপক্ষ। উত্তরে সুর চড়ালেন বিরোধীরাও। এই সূত্রে মুখ্যমন্ত্রী ফরাক্কার কংগ্রেসি বিধায়ক মইনুল হকের প্রশ্ন, ‘আপনাকে কে বলেছিল ইমামভাতা দিতে।’
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বুধবারের বিধানসভা অধিবেশনে উপস্থিত ছিলেন। তাঁকে সামনে পেয়ে ধর্মীয় মেরুকরণ নিয়ে হুঙ্কার ছাড়েন মইনুল। শাসকদলের বিরুদ্ধে সাফ অভিযোগ তাঁর, ‘আপনারাই পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ করেছেন। কে বলেছিল আপনাকে ইমাম ভাতা দিতে? কেন রেড রোডে ইদের জামাতে গিয়েছিলেন আপনি? কোনও মহিলা ওখানে যান না। পাপ বাপকেও ছাড়ে না।’
যদিও তোষণের অভিযোগ অস্বীকার করে শাসক দল। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা কাউকে তোষণ করি না। দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দিরের প্রভূত উন্নয়ন করেছে সরকার। কালীঘাট মন্দিরের সামনে স্কাইওয়াক তৈরি করা হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news