Breaking News
Home / TRENDING / বেসরকারি বাসের টিকিট তৈরি শুরু হল উত্তর কলকাতায়

বেসরকারি বাসের টিকিট তৈরি শুরু হল উত্তর কলকাতায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তর কলকাতায় শুরু হয়ে গেছে বাসের টিকিট তৈরীর কাজ। দীর্ঘদিন ধরে লকডাউন থাকার ফলে বাসের চাকা বন্ধ ছিল। আর সেই সময় টিকিট তৈরীর কাজ বন্ধ ছিল। অনেক মানুষের জীবনযাত্রা জড়িয়ে রয়েছে এই পেশার সঙ্গে । তাই লকডাউন চলাকালীন সেই সমস্ত কর্মচারীদের আর্থিক অবস্থা কিছুটা হলেও দূরাবস্থার মধ্যে পড়েছিল । তবে আবার আনলক পর্বে বাসের চাকা চলতে শুরু করলে বাসের টিকিট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ ঠিকঠাক এগোলে, আগামী কয়েক মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা। মূলত বেসরকারি বাসের (Private Bus) টিকিট তৈরি করেন এই সমস্ত মানুষজন।

এই বাসের টিকিট তৈরি করে থাকেন তাদের মধ্যে একজন অন্যতম হলেন অমর দেবনাথ। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন বাসের চাকা বন্ধ থাকায় আর্থিক অনেকটাই ক্ষতি হয়েছে তাদের। কারণ টিকিট অনেকটাই আগের থেকে তৈরি করা ছিল। তা সত্ত্বেও আর্থিক সমস্যা দেখা দিয়েছে এবং তাঁর পরের লকডাউন থাকাকালীন কাজ পুরোপুরি বন্ধ ছিল। অন্যদিকে তিনি বলেছেন, “এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদি আরও একটু মানবিক হন তাহলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে। তারা চান বাসের ভাড়া বৃদ্ধি হলে সে ক্ষেত্রে তাদের অনেকটাই সুবিধা হবে।” কারণ দীর্ঘদিন লকডাউন থাকার ফলে তাদের আর্থিক অবস্থা খারাপ হয়েছে । তবে আবার নতুন করে বাস চলা শুরু হলে আশার আলো দেখতে শুরু করেছেন তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *