ওয়েব ডেস্ক
গাড়ি তাতে চালকের কোনও আসনই নেই। আর থাকবেই বা কেন। কারণ, গাড়িতে চালকের কোনও প্রয়োজনই নেই। চালক ছাড়াই গড়গড়িয়ে চলবে গাড়ি। হ্যাঁ, শুনে আঁতকে উঠলেন নিশ্চয়! এমন অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে এসোতনিয়ার রাজধানী তালিন। সেখানেই গত তিনদিন ধরে চালু হয়েছে এই চালক বিহীন বাস।
তবে কতটা সুবিধার এই বাস?
সেদেশের সরকারি সংবাদমাধ্যম সূত্রের খবর, এখনও কোনও দুর্ঘটনা না ঘটলেও অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেছে বেশ কয়েকবার। এ প্রত্যক্ষদর্শীর দাবি, একদিন সাইরেন যুক্ত একটি পুলিশের গাড়িকে সাইডই দেয়নি এই বাস। রাস্তার সিগন্যাল মানছে না এই বাস এমনকী লালবাতি যুক্ত গাড়িকেও বুড়ো আঙুল দেখিয়ে হনহন করে এগিয়ে যাচ্ছে এই চালক বিহীন বাস। বাসের দাম প্রায় লাখ খানের ওপর।
তবে এই বাস যা ধরনের ঘটনা ঘটাচ্ছে তাতে করে কতদিন চালু থাকবে এই বাস তা প্রশ্নের মুখে।
দেখুন সেই বাসের ভিডিয়ো
https://www.youtube.com/watch?v=0Ce6xAyU8mk
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news