Breaking News
Home / TRENDING / রামমন্দির নির্মাণে ২১ হাজার টাকার অনুদান দিলেন কংগ্রেস নেতা হার্দিক পাটেল

রামমন্দির নির্মাণে ২১ হাজার টাকার অনুদান দিলেন কংগ্রেস নেতা হার্দিক পাটেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রামমন্দির (Ram Mandir) নির্মাণ নিয়ে কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। এবার সেই আলোচনায় ইন্ধন দিয়ে রামমন্দির নির্মাণের জন্য ২১ হাজার টাকা অনুদান দিলেন তরুণ কংগ্রেস নেতা তথা গুজরাত প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি হার্দিক পটেল (Hardik Patel)। অনুদান দেওয়ার পর হার্দিক বলেছেন,  “রাম রাজ্য মানে কৃষকদের সমৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, শিশুদের জন্য বিনামূল্যে উৎকৃষ্ট শিক্ষা, গ্রামীণ ভারতের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি—দেশের নাগরিক হিসেবে এটাই আমার চাওয়া।” তারপরই তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, “মন্দির নির্মাণ হলেই দেশে রাম রাজ্য কায়েম হবে।” পাতিদার আন্দোলনের নেতার এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজনীতির ওপর আস্থা রাখতে শুরু করেছেন তিনি ?

এদিন দুপুরে টুইট করে রামমন্দির প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেন কংগ্রেসের (Congress) মহাসচিব প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)। বিবৃতি প্রকাশ করে তিনি বলেছেন, “শ্রীরামের মন্দিরের ভূমি পূজনে আসলে দেশের একতাই উদযাপিত হবে।শ্রীরামে ও মাতা সীতার আশীর্বাদে ভূমি পূজনের এই উৎসব দেশের ঐক্য ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে।” এদিনই আবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কমলনাথ নিজের সোশ্যাল মিডিয়ার ডিপি গেরুয়া রঙের করে রামমন্দির নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কংগ্রেস নেতাদের এহেন রাতারাতি হিন্দুত্ববাদী লাইনকে সমর্থন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

হিন্দু ভোট ব্যাংক বিজেপির থেকে ছিনিয়ে আনতে আপাতত এই কৌশলের উপরই আস্থা রাখছে কংগ্রেস নেতৃত্ব। যদিও, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর নেওয়া ‘নরম হিন্দুত্বে’র লাইন ব্যর্থ হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও রামমন্দির ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে নারাজ কংগ্রেস। বরং এই কৃতিত্বের অধিকারী যে তারাও, তুলে ধরতে মরিয়া কংগ্রেসের প্রবীণ নেতারা। এআইসিসি এক প্রবীণ নেতার কথায়, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধী (Rajiv Gandhi) তো বরাবরই এই জমিতেই রাম মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *