Breaking News
Home / TRENDING / রাম মন্দিরের দাবিতে বাঁকুড়ায় সম্মেলন করবে ভিএইচপি

রাম মন্দিরের দাবিতে বাঁকুড়ায় সম্মেলন করবে ভিএইচপি

নীল বণিক:

অযোধ্যায় রাম মন্দিরের দাবিতে বাঁকুড়া জেলায় ধর্ম সম্মেলনের আয়োজন করবে বিশ্বহিন্দু পরিষদ। আগামী ৯ই ডিসেম্বর রবিবার এই সম্মেলনের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বাঁকুড়া জেলার বাগা ময়দানে দুপুর ১২টা নাগাদ এই সম্মেলন হবে। প্রসঙ্গত ডিসেম্বর মাস জুড়ে বিশ্বহিন্দু পরিষদ রাজ্যের সমস্ত জেলায় ধর্মসম্মেলনের ঘোষণা করেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গের সব জেলাতেই এই ধর্ম সম্মেলন হবে। এমনকি জঙ্গল মহলের প্রত্যেকটি জেলায় ধর্ম সম্মেলনের ডাক দিয়েছে এই হিন্দু সংগঠনটি। রাম নবমীকে কেন্দ্র করে অনেক আগেই জঙ্গল মহলের জেলা গুলিতে সংগঠন বাড়িয়েছিল বিশ্বহিন্দু পরিষদ। এবছর বাঁকুড়ায় রাম নবমীর দিন বিশাল মিছিল করেছিল ভিএইচপি। এবার বাঁকুড়া শহরে ধর্ম সম্মেলন করে লোকসভা ভোটের আগে অারও একবার শক্তি পরীক্ষা করতে চায় বিশ্বহিন্দু পরিষদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *