Breaking News
Home / TRENDING / বাজেট ২০১৯: জেনে নিন কোন খাতে কতখানি বরাদ্দ বাড়ল

বাজেট ২০১৯: জেনে নিন কোন খাতে কতখানি বরাদ্দ বাড়ল

নিজস্ব সংবাদদাতা:

একদিকে যেমন সরকার চমকে দিয়েছে কড় ছাড় দ্বিগুণ করে। তেমনি ঘোষণা করেছে একাধিক খাদে বাজেট বরাদ্দের পরিমাণ। অধিকাংশ ক্ষেত্রেই যা বেড়েছে আগের থেকে অনেকটাই। পাশাপাশি অর্থমন্ত্রী পীযুষ গোয়েল আজ জানিয়ে দেন, গত ৫ বছরে বিজেপি সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের খতিয়ান ঠিক কতখানি। সেই সবই দেখা নেওয়া যাক একনজরে।

১) পশুপালনেও কিষাণ ক্রেডিট কার্ড।

২) রাষ্ট্রীয় গোকুল যোজনায় বরাদ্দ বেড়ে হল ৭৫০০ কোটি টাকা।

৩) বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ উত্‍‌পাদক দেশ ভারত। সে কথা মাথায় রেখে এবার পৃথক মত্‍‌স্য দফতর গড়বে সরকার।

৪) কর্মরত শ্রমিকদের মৃত্যুতে মিলবে দ্বিগুণ পিএফ।

৫) মাসে ২১ হাজার টাকা যাঁদের আয় সেই শিল্প শ্রমিকদের এবার থেকে বোনাস পাবেন দ্বিগুণ।

৬) মহিলাদের সশক্তিকরণে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ৭৫% মহিলা অন্তর্ভুক্তি। মিলবে ২৬ সপ্তাহের মেটারনিটি লিভ। মহিলারা পাবেন প্রধানমন্ত্রী মন্ত্রীত্ব যোজনার সুবিধা।

৭) সেনাবাহিনীতে ওআরওপি ৪০ বছর ধরে আটকে ছিল। বিজেপি সরকার যা বাস্তবায়িত করল।

৮) এই মুহূর্তে দেশে কোনও রক্ষীবিহীন লেভেল ক্রসিং নেই। ফলে এই বছরটা রেলের জন্য নিরাপদতম।

৯) জাতীয় সড়ক তৈরিতে বিশ্বে এক নম্বরে ভারত।

১০) কলকাতা-বারাণসী কন্টেনার কারগো পরিষেবা চালু  হয়েছে।

১১) এক পদ এক পেনশনে ইতিমধ্যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

১২) নাগরিকদের গতি, পরিষেবা ও সুরক্ষা দেবে বন্দে ভারত এক্সপ্রেস। চাঙ্গা করবে মেক ইন ইন্ডিয়া অভিযানকেও।

১৩) রেল মানচিত্রে এই প্রথম এল অরুণাচল প্রদেশ।

১৪) ডেটা ও ভয়েস কলের খরচ সম্ভবত বিশ্বের মধ্যে সবচেয়ে কম এদেশে, জানালেন অর্থমন্ত্রী।

১৫) ২ থেকে বেড়ে মোবাইল ও মোবাইলের পার্টস তৈরির কোম্পানি হয়েছে ২৬৮ টি।

১৬) আগামী ৫ বছরে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে ভারত।

১৭) পশু পালনে ৭৫০ কোটি টাকা বরাদ্দ। চালু হচ্ছে কামধেনু প্রকল্প।

১৮) দেশকে দূষণ মুক্ত করতে আসছে বিদ্যুত চালিত যান।

১৯) মূলধন ব্যয় ৩, ৩৬, ২৯২ লক্ষ কোটি টাকা।

২০) এসসিএসটিদের জন্য বরাদ্দ বেড়ে হল ৭৬, ৮০০ কোটি টাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *