নীল বণিক:
রাজীব কুমারকে নোটিশ ধরালো জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার কলকাতায় একথা জানান, জাতীয় নির্বাচন কমিশনার সুনীল আরোরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে প্রত্যেক জেলার জেলাশাসক ও পুলিশসুপাররা যোগ দেন। পাশাপাশি রাজ্যের পুলিশ কমিশনাররাও এই বৈঠকে যোগদান করেন। ব্যতিক্রমি ছিলেন রাজিব কুমার।
জাতীয় নির্বাচন কমিশনারের ডাকা বৈঠকে যোগ না দেওয়ায় রাজীব কুমারকে নোটিশ ধরানো হয়েছে বলে জানান সুনীল আরোরা। কেন বৈঠকে যোগ দিলেন না তিনি, তার কারণ জানতে চাওয়া হয়েছে। অন্যকোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা চিঠি দিয়ে জানান হয়নি কেন, নোটিশে তা দর্শানোর নির্দেশ দেয় কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news