নিজস্ব সংবাদদাতা:
১) স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হল।
২) করমুক্ত আয় আড়াই লক্ষ থেকে বেড়ে হল ৫ লক্ষ। এই সঙ্গে বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রেও কর ছাড়ের উর্ধ্বসীমা বেড়ে দাঁড়িয়েছে দেড় লক্ষ। অর্থাত সব মিলিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
৩) ৪০ লক্ষ টাকার কম লেনদেন হলে জিএসটি রিটার্ন লাগবে না।
৪) পাঁচ কোটির কম লেনদেনের ব্যবসায়ীরা তিন মাস অন্তর জিএসটি রিটার্ন করতে পারবে।
৫) আর্থিক ঘাটতি জিডিপি-র ৩.৪ শতাংশ।
৬) দেশে চলবে ইলেকট্রিক গাড়ি। তার জন্য তৈরি করা হবে স্টোরেজ ফেসিলিটি।
৭) অ্যান্টি ক্যাম কর্ডার সিস্টেম চালু করার পক্ষে কেন্দ্র। বিনোদন শিল্পে ‘সিঙ্গল উইন্ডো’ ক্লিয়ারেন্সের কথা ঘোষণা বাজেটে।
৮) উত্তর-পূর্বের জন্য বরাদ্দ বাড়ল ২১ %। বরাদ্দ করা হল ৫৮, ১১৬ কোটি টাকা।
৯) পাঁচ বছরে ১ লক্ষ ডিজিটাল ভিলেজ তৈরি করবে সরকার।
১০) প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ তিন লক্ষ কোটিরও বেশি।
১১) ওয়ান র্যাংক ওয়ান পেনশনের জন্য ৩৫০০০ কোটি ঘোষণা।
১২) ৯ মিনিটে পাওয়া যাবে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ।
১৩) বিনামূল্যে ৮ কোটি এলপিজি কানেকশন দেওয়ার কথা ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী।
১৪) শ্রমিকদের জন্য নিশ্চিত ৩০০০ টাকা পেনশন ঘোষণা। যাদের আয় মাসে ১৫০০০ টাকার কম। এতে উপকৃত হবেন ১০ কোটি কর্মী। এই পেনশন পেতে হলে অসংগঠিত শ্রমিকদের মাসে ১০০ টাকা করে দিতে হবে। ৬০ বছরের পর পেনশন পাবেন তাঁরা।
১৫) গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ৩০ লক্ষ।
১৬) মৎস্যচাষের জন্য আলাদা মন্ত্রক ঘোষণা সরকারের।
১৭) কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা দেবে সরকার, যাদের ২ হেক্টরের কম জমি রয়েছে। এটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতি যোজনা। ১২ কোটি কৃষক পরিবার উপকৃত হবে। এই নীতির জন্য বরাদ্দ ৭৫ হাজার কোটি টাকা।
১৮) দরিদ্র মানুষকে খাবার জোগাতে সরকার বরাদ্দ করেছে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা।
১৯) সরকারের তরফে জানানো হয়, স্বচ্ছ ভারতের মাধ্যমে ৯৮% বেশি গ্রামীণ শৌচাগার তৈরি হয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।
২০) ব্যাংকের মূলধনের জন্য ২.৬ লক্ষ কোটি বরাদ্দ। এদিন অর্থমন্ত্রী জানান, স্বচ্ছ ব্যাংকিং ব্যবস্থায় যারা বাধা দিচ্ছিল তাদের আটকানো হয়েছে। ঋণ খেলাপিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ লক্ষ কোটি টাকা।
২১) ২৩৯ বিলিয়ন ডলার এফডিআই এসেছে গত পাঁচ বছরে।
২২) কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট জিডিপি-র ২.৫%।
২৩) এদিন জানানো হয় অর্থনীতি দৃঢ়ভাবে নিজের রাস্তায় ফিরছে।
২৪) জানানো হয় খাদ্য পণ্যের দাম বাড়ার কারণ মুদ্রাস্ফীতি। তবে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে।
ছবি সৌজন্যে: লোকসভা টিভি
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news