ওয়েব ডেস্ক:
বাজেটে মাস্টার স্ট্রোক মোদী সরকারের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল শেষ অবধি মধ্যবিত্তের প্রত্যাশা পূরণ করলেন। এবার থেকে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হল ৫ লক্ষ টাকা।
আগে ছিল আড়াই লক্ষ টাকা। অর্থাৎ আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে দ্বিগুণ হল। একই সঙ্গে বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রেও কর ছাড়ের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ওই ঊর্ধ্বসীমা বেড়ে দাঁড়িয়েছে দেড় লক্ষ। অর্থাত্ সব মিলিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
সূত্রের খবর, এমন ঘোষণার থমকে যায় বাজেট বক্তৃতা। সাধারণত সরকারের তরফে জনমোহনী কোনও ঘোষণা হলে, টেবিল চাপড়ে অভিবাদন জানানোই নিয়ম। কিন্তু পীযূষ গোয়েলের ঘোষণার পর স্তব্ধ হয়ে যায় হল। যা নজিরবিহীন।
যদিও পরে মোদী, মোদী ধ্বনিতে মুখরিত হল লোকসভা কক্ষ। বিরোধী বেঞ্চ তখন নির্বাক।
ছবি সৌজন্যঃ লোকসভা টিভি
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news