ওয়েব ডেস্ক:
বিষয়টা নতুন কিছু নয়, বিগত পাঁচ বছরে অধিকাংশ ক্ষেত্রে এই নীতিতেই বিশ্বাস রেখেছিল মোদি সরকার। এবারও ব্যতিক্রম হল না। একদিকে যেমন করে ছাড় দিয়ে মধ্যবিত্তকে স্বস্তি দিলেন কেন্দ্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তেমনি সেই ঘাটতি মেটাতে ধনীদের উপর বাড়তি করের বোঝা চাপানো হল।
সেই সূত্রে নয়া বাজেটে মধ্যবিত্তের জন্য সুখবর—৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় ঘোষণা করা হল ফের। অপরপক্ষে যাদের আয় বার্ষিক ২-৫ কোটি টাকা পর্যন্ত তাদের এবার থেকে অতিরিক্ত ৩ শতাংশ হারে আয়কর দিতে হবে। বছরে ৫ কোটি টাকার উপরে আয় হলে দিতে হবে ৭ শতাংশ অতিরিক্ত কর।
প্রসঙ্গত, এতদিন অবধি আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপরে কর ছাড় ছিল। মাঝে অন্তর্বর্তী বাজেটে তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছিল। সেই ছাড়ই বহাল রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news