নীল রায় । রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ২৪ ঘন্টা, ৩৬৫ দিন কাজ করেও বেতন নেন না তিনি! এমন কথা গত ৮ বছরে কয়েক কোটি বার রাজ্যবাসীকে শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই তিনিই নিজের বেতন প্রায় চার গুণেরও বেশি বাড়িয়ে নিলেন। শুক্রবার বিধানসভায় অধিবেশনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী, বিধায়কদের ভাতা এক ধাক্কায় ৩০ হাজার টাকা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন বাংলায় মুখ্যমন্ত্রীর বেতন ছিল ২৭ হাজার ১ টাকা। সেই সঙ্গে এবার থেকে মুখ্যমন্ত্রী ভাতা হিসাবে ৯০ হাজার টাকা ভাতা পাবেন। ফলে মুখ্যমন্ত্রীর বেতন বেড়ে হল ১ লক্ষ ১৭ হাজার ১ টাকা। মুখ্যমন্ত্রীর একার বেতন বাড়লে প্রশ্ন উঠতে পারে নানা মহলে। তাই মন্ত্রী তথা ২৯৪ জন বিধায়কের বেতনও বাড়ানো হয়েছে অনেকটাই। পূর্ণ মন্ত্রীরা বেতন ও ভাতা মিলিয়ে পাবেন ১ লক্ষ ১২ হাজার টাকা। প্রতিমন্ত্রীরা বেতন ও ভাতা মিলিয়ে পাবেন ১ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা। এবং বিধায়করা বেতন ও ভাতা মিলিয়ে পাবেন মোট ৮১ হাজার ৮৭০ টাকা।
মন্ত্রীরা এতদিন দৈনিক যে ২ হাজার টাকা ভাতা পেতেন তা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে। মন্ত্রীদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা বেড়ে দাঁড়াবে ৯০ হাজার টাকা। একই ভাবে বিধায়কদের দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হবে ২ হাজার টাকা। মানে বিধায়কদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা থেকে বেড়ে হবে ৬০ হাজার টাকা। তবে কবে থেকে এই বেতন কাঠামো কার্যকর হবে তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি। তবে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় বিরোধী বিধায়করাও বেজায় খুশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
I support CM.I AM REQUEST FOR GRANT ME 100 CRORE .PLZ TELL CM.