Breaking News
Home / TRENDING / সুখবর গৃহঋণে, তবে পেট্রোল ডিজেলে অতিরিক্ত সেজ

সুখবর গৃহঋণে, তবে পেট্রোল ডিজেলে অতিরিক্ত সেজ

ওয়েব ডেস্ক:

জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে। শুক্রবার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পেট্রোল ও ডিজেলে বসতে চলেছে অতিরিক্ত সেজ। যা আসলে প্রতি লিটার পেট্রোল ও ডিজিলে সড়ক ও পরিকাঠামো সেজ। এর জন্য এক টাকা কর ধার্য করা হয়েছে। এর ফলে আরও এক বার পেট্রোল ও ডিজেলে দাম বাড়ল।

অন্যদিকে সুখবর রয়েছে গৃহঋণের ক্ষেত্রে। যার ফলে স্বস্তির নিশ্বাস ফেলছে মধ্যবিত্ত। অর্থমন্ত্রীর ঘোষণা মত, ছাড় বাড়ানো হচ্ছে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণে । একই কারণে ধনীদের উপর করের বোঝা চাপানো হয়েছে বলে জানান তিনি। যেমন, বছরে এক কোটি টাকা পর্যন্ত নগদ তুললে ২ শতাংশ টিডিএস দিতে হবে। অন্যদিকে ডিজিটাল পেমেন্টে গতি আনতে একগুচ্ছ ছাড় দেবে কেন্দ্র। জানানো হয়েছে, ৫০ কোটি টাকা পর্যন্ত লেনদেন করলে বিশেষ ছাড় পাওয়া যাবে।

এদিন অর্থমন্ত্রী জানান, গত পাঁচ বছরে প্রত্যক্ষ করের পরিমাণ বেড়েছে ৭৮ শতাংশ। প্রসঙ্গত, অন্তর্বর্তী বাজেটেই ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হয়েছিল। এদিন অর্থমন্ত্রী বলেন, অতিরিক্ত ছাড়ের ফলেই প্রত্যক্ষ কর বেড়েছে। সঠিক সময়ে কর দেওয়ার জন্য দায়িত্বশীল নাগরিকদের ধন্যবাদ জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *