Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন মমতার ‘একমাত্র বামপন্থী’

মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন মমতার ‘একমাত্র বামপন্থী’

নিজস্ব সংবাদদাতা:

দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সাচ্চা বামপন্থী বলে শংসাপত্র দিয়েছিলেন। সেই শংসাপত্রকে তিনি যে পরোয়া করেন তা বুঝিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে তিনি মুখ খুললেন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, গত ৬ মাস আমি গৃহবন্দি। শারীরিক অসুস্থতার কারণে আমি মাঠে ময়দানে যেতে অক্ষম। বিগত কয়েকদিন ধরে পার্টি কর্মী, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ও তাঁদের পরিবারগুলির ওপর আক্রমণ করে তাঁদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে আমি উদ্বিগ্ন।
পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচন আসন্ন। পঞ্চায়েতি ব্যবস্থা এরাজ্যে আর্থিক, সামাজিক, রাজনৈতিক সবদিক থেকেই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এই পঞ্চায়েতি ব্যবস্থার পথিকৃৎ ও রূপকার বামফ্রন্ট। এই ব্যবস্থাকে রাজ্যের বর্তমান শাসক অনেকটা কলুষিত করেছে। জনগণের স্বাধীন অধিকার কেড়ে নিয়েছে শাসকদলের কর্মীরা। ভয়ঙ্কর দুর্নীতির আশ্রয় নিয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন চাই-ই। পঞ্চায়েতের ওপর জনগণের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আক্রমণ সন্ত্রাসকে রুখে জনগণকে নিয়েই এগোতে হবে। কারণ পঞ্চায়েত নির্বাচনের লড়াই রুটি-রুজি, জীবন-জীবিকার লড়াই।
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর খোঁজ-খবর নিতে সাম্প্রতিককালে দু’বার তাঁর বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেদিন বুদ্ধদেববাবুর বাড়ি গিয়েছিলেন সেদিনই সিপিএমের প্রাক্তন সাংসদ শাসক দল দ্বারা আক্রান্ত হয়েছিলেন। তারপরেই এক টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেববাবুকে এই রাজ্যে একমাত্র বামপন্থী বলে উল্লেখ করেছিলেন। এরপরেই সিপিএমের ভেতরে দাবি উঠেছিল এই পরিস্থিতিতে বুদ্ধদেববাবু মুখ খুলুন। এরপরেই বুদ্ধদেববাবু বিবৃতি দেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *