Breaking News
Home / TRENDING / বিরিয়ানিতে প্লাস্টিক ডিম

বিরিয়ানিতে প্লাস্টিক ডিম

প্রসেনজিৎ ধরঃ

বেশ কিছুদিন আগে প্লাস্টিক ডিম নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। প্লাস্টিক ডিম রহস্য ভেদে পুলিশ,ব্যবসায়ী ও বিশেষজ্ঞরাও এগিয়ে এসেছিলেন। প্লাস্টিক ডিমের অস্তিত্ব প্রমাণিত হয়নি। ফের রাজ্যে প্লাস্টিক ডিম নিয়ে শোরগোল উঠল। কোন্নগর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ক্রাইপার রোড এলাকার একটি বিরিয়ানির দোকান থেকে বৃহস্পতিবার রাতে কোন্নগরের নবগ্রামের বাসিন্দা চন্দ্রাণী সরকার এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যায়।বিরিয়ানি খাওয়ার সময় ডিমটা খেতে গিয়ে একটু সন্দেহ হওয়া,তারপর ওই ডিমটা পুড়িয়ে দেখে ও পোড়ানোর পর হলুদ হয়ে যায়।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা বাবাই দত্ত বলেন, আমরা আগে শুনেছিলাম এই প্লাস্টিক ডিমের কথা কিন্তু আজ নিজের চোখে দেখলাম।এই ডিম আমার বাড়ির বাচ্চারা খেলে তো শরীর খারাব করবে।যদিও ওই দোকানদার সব অভিযোগ অস্বীকার করেন। এদিকে কোন্নগর পৌরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন, আমাদের স্বাস্থ্য ও খাদ্য দফতরের আধিকারিকরা প্রতিটি দোকানে হানা দেবে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আইনি ব্যবস্থা নেব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *